| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেলিব্রিটি নই, আমি একজন সাধারণ মানুষ: স্বস্তিকা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১০:৩৩:০০:পূর্বাহ্ন  |  ১৩৬৭ বার পঠিত
সেলিব্রিটি নই, আমি একজন সাধারণ মানুষ: স্বস্তিকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজেকে কখনোই ‘সেলিব্রিটি’ হিসেবে দেখতে চান না। যখন অনেক তারকা বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত, তখন তিনি স্বচ্ছন্দ সাধারণ মানুষের জীবনেই।

কলকাতার ব্যস্ত নগরজীবনে তাকে প্রায়ই দেখা যায় বাস কিংবা অটোতে করে যাতায়াত করতে। এমনকি গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো ফুচকা খেতেও দ্বিধা করেন না এই অভিনেত্রী। তারকা পরিবারের সন্তান এবং নিজেও প্রতিষ্ঠিত শিল্পী হয়েও তিনি সেলিব্রিটি পরিচয় থেকে দূরেই থাকতে চান।

স্বস্তিকার ভাষায়, ‘সেলিব্রিটি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো যাকে নিয়ে মানুষ উদযাপন করে। কিন্তু বর্তমানে শব্দটির অতিরিক্ত ও অপব্যবহার তাকে ভাবিয়ে তোলে। তিনি বলেন, “আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এখন এত অপব্যবহার হয় যে, কেউ আমাকে সেলিব্রিটি বললে মনে হয় যেন গালাগালি করছে। আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন কিংবা একজন নারী বলুন কিন্তু দয়া করে সেলিব্রিটি বলবেন না।”

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা কিংবা ভাইরাল ভিডিওর ভিত্তিতে তারকা নির্ধারণের প্রবণতাকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। স্বস্তিকার মতে, এখন সবাই সেলিব্রিটি। কারও যদি বেশি ফলোয়ার থাকে, সেও সেলিব্রিটি। সবাই এখন ইনফ্লুয়েন্সার কিন্তু তারা আসলে কী প্রভাব ফেলছেন, সেটা স্পষ্ট নয়।

নিজের ব্যক্তিত্ব নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী এই অভিনেত্রী জানান, তিনি সাধারণভাবেই জীবন কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার কথায়, আমি খুব সাধারণ মানুষ। আমি সেভাবেই থাকতে চাই। তাই কেউ আমাকে সেলিব্রিটি বললে ভালো লাগে না, বরং আমি তাকে নিষেধ করি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪