| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৮:৫০:২৫:অপরাহ্ন  |  ৩০১ বার পঠিত
বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর কামারপাড়া থেকে কেশাইল পর্যন্ত ১৩১৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বিগত সরকারের আমলে কেবল মেগা প্রজেক্টগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার ফলে গ্রামীণ অবকাঠামো ও তৃণমূলের রাস্তাঘাটের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা প্রান্তিক মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রতিটি অবহেলিত রাস্তা সংস্কার ও নতুন সড়ক নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এই নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩১৫ মিটার এই সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৬৬৭ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সহ-সভাপতি রেজাউল নবী স্যান্ডোসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও এলাকার সাধারণ বাসিন্দারা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪