| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি: রাকুল প্রীত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ০৩:৫৮:৪১:পূর্বাহ্ন  |  ৪৩১ বার পঠিত
আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি: রাকুল প্রীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কোভিড১৯ লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়েছিলেন বলিউড অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। অবশেষে ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ প্রেমিক যুগল সাতপাকে বাঁধা পড়েন। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন জ্যাকি বাগনানি ও রাকুল প্রীত সিং। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা। তারা বিবাহিত হলেও তাদের নাকি সম্পর্কটা আসলে অনেকটা ‘সিচুয়েশনশিপ’-এর মতো বলে মনে করেন এ অভিনেতা।

জ্যাকি ভাগনানি বলেন, আমরা বিবাহিত, তবে ‘সিচুয়েশনশিপ’-এ আছি। এর মানে এই নয় যে, আমাদের দায়বদ্ধতা নেই। তিনি বলেন, আমরা একে অপরের প্রতি শতভাগ অনুগত। কিন্তু আমাদের মধ্যে কোনো বাড়তি প্রত্যাশার চাপ বা বিধিনিষেধ নেই। এ অভিনেতা বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেমন সম্পর্কের জটিলতা এড়াতে চায়, ঠিক সেভাবেই আমরাও একে অপরের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি।    

তিনি বলেন, যদি কখনো আমার কোনো সাবেক প্রেমিকা ফোন করে আর রাকুল প্রীত পাশে থাকে, তবে আমি নির্দ্বিধায় সেই ফোন স্পিকারে দিয়ে কথা বলতে পারি। হয়তো সেই মেয়েটি অস্বস্তিবোধ করবে, কিন্তু আমার লুকানোর কিছু নেই। এতে আমি দমবন্ধ করা কোনো সম্পর্কের চাপ অনুভব করি না বলে জানান জ্যাকি ভাগনানি। 

অন্যদিকে রাকুল প্রীত সিং বলেন, আমরা সবদিক থেকেই সমান। এমন নয় যে জ্যাকি ছুটিতে যাবে না বলে আমি মন খারাপ করে বাড়িতে বসে থাকব। তিনি বলেন, আমি একাই ঘুরতে যেতে পারি। অনেক বিয়েতে নারীরা নিজেদের ইচ্ছা বিসর্জন দেন, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি মোটেও তেমন নয়। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি এবং একে অপরকে আটকে রাখি না বলেও জানান অভিনেত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪