| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়: সুনিতা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৬:০৮:২৯:অপরাহ্ন  |  ৪৩৯ বার পঠিত
গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়: সুনিতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউড সুপারস্টার গোবিন্দ ও তাঁর সহধর্মিনী সুনিতা আহুজার দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন পার করে ফের আলোচনায় আসলেন। সুনিতা তার স্বামী গোবিন্দর বিরুদ্ধে মন্তব্য করে বলেন, গোবিন্দ একজন আদর্শ ছেলে ও ভালো ভাই , কিন্তু স্বামী হিসেবে তিনি যেমনটা চেয়েছিলেন তেমনটা পাননি।

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতা তার বৈবাহিক দাম্পত্য জীবনে পার হওয়া,পাওয়া-নাপাওয়া বিষয় খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, তিনি ঘুরতে, পার্টি করতে বা ডিনারে যেতে পছন্দ করেন। কিন্তু গোবিন্দ সারা জীবন পরিবারের দায়িত্ব পালনেই এত ব্যস্ত ছিলেন যে নিজের জন্য বাঁচার সুযোগ পাননি। সুনিতা আক্ষেপ করে বলেন, ‘৬০ বছর বয়স হয়ে গেল, কিন্তু ও নিজের জন্য কিছুই দেখেনি। তাই আমি বলি, আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়।’ তবে ৪০ বছরের এই সম্পর্ক ছেড়ে যাওয়ার কথা তিনি ভাবতেও পারেন না বলে জানান।

নব্বইয়ের দশকে গোবিন্দের নারী ভক্ত ও পরকীয়ার গুঞ্জন নিয়ে সুনিতা বলেন , সে সময় বলিউডের নায়ক-নায়িকাদের নিয়ে এমন কথা শোনাটা স্বাভাবিক ছিল। তবে স্বামীর ওপর ভরসা থাকলে এসব কথা পাত্তা দেওয়ার প্রয়োজন নেই বলে  মনে করেন তিনি

অন্যদিকে, স্ত্রী সুনিতার তোলা নানা অভিযোগ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুল্লেন গোবিন্দও। তিনি জানান, তার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র চলছে। গোবিন্দ বলেন, আমি চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল মনে করে। আমার মনে হচ্ছে, আমার পরিবারের লোকদের আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোবিন্দ ও সুনিতা দম্পত্রির দুই সন্তান রয়েছে মেয়ে টিনা ও ছেলে ইয়াশবর্ধন। পারিবারিক এই জটিলতা সত্ত্বেও দুই তারকাই এখন নিজেদের সন্তানদের ক্যারিয়ারের দিকে নজর দিচ্ছেন। টিনা ইতিমধ্যে বলিউডে পা রেখেছেন এবং ইয়াশবর্ধনও খুব শিগগিরই অভিনয় শুরু করতে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪