নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে কোলা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কোলা হাটে এই কর্মসূচি পালন করা হয়। বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোর নেতৃত্বে কোলা বিজলী কলেজ গেট থেকে কোলা বাজারের গুরুত্বপূর্ণ অংশ এই কার্যক্রমটি সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, এস এম সাইদুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মূসা, কোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মো. হাসু ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য নাহিদ হাসান, কোলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক লিটন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের
বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের পরামর্শে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের এই উদ্যোগ। এই কর্মসূচির মূল লক্ষ্য বাজার এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা তৈরি। এই কর্মসূচির পর্যায়ক্রমে উপজেলার সকল হাট বাজার এলাকায় অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু