| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অরুণা বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৬:০৭:৪৯:অপরাহ্ন  |  ৯৮৬ বার পঠিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অরুণা বিশ্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আবেগাপ্লুত হয়ে তিনি দাবি করেন, ফারুকীর কারণে দেশের কিছু শিল্পীর জীবন বিপর্যস্ত হয়েছে।

লাইভে কান্নাজড়িত কণ্ঠে অরুণা বিশ্বাস বলেন, “আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। সে মনে করছে সে জিতে গেছে, কিন্তু সে জীবনেও জিততে পারবে না।”

তিনি আরও অভিযোগ করেন, দেশে কাজের সুযোগের ক্ষেত্রেও তিনি নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। তার ভাষায়, “আমি আমার দেশটাকে মিস করি। কোথাও কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না। যেখানেই গেছি, সেখানেই ফারুকী।”

একইসঙ্গে তিনি দাবি করেন, কিছু ক্ষেত্রে অর্থ ব্যবহার করে প্রভাব বিস্তার করা হয়েছে। অরুণা বিশ্বাস একটি অনুষ্ঠানে ফারুকীর স্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, শিল্পীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

লাইভে তিনি আরও জানান, দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়ার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে পরে তিনি স্পষ্ট করেন, তাকে কেউ সরাসরি দেশ ছাড়তে বলেনি।

তার ভাষায়, “কেউ কিছু বলেনি, কিন্তু কেন জানি মনে হয়েছে আমার চলে যাওয়া উচিত।”

অভিনেত্রী আরও জানান, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে কানাডায় বসবাস করছেন এবং বৈধ পাসপোর্ট নিয়েই দেশ ত্যাগ করেছেন।

এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী-এর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪