| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট গালায় দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৩:২৩:৩০:অপরাহ্ন  |  ১২৪৮ বার পঠিত
মেট গালায় দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে

বিনোদন ডেস্ক: ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় উৎসব ‘মেট গালা’। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের এই লাল গালিচায় বিশ্বের নামী দামী তারকাদের মেলা বসে। গত কয়েক বছর ধরে সেই গালিচায় ভারতের নাম উজ্জ্বল করেছেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া।

কখনও অদ্ভুত সাজ, কখনও আবার স্বামী নিক জোনাসের হাত ধরে রোমান্টিক উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি। তবে ভক্তদের জন্য এবার মন খারাপের খবর, ২০২৬ সালের মেট গালায় দেখা যাবে না এই গ্লোবাল আইকনকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রিয়াঙ্কা নিজে সরাসরি ঘোষণা না দিলেও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কাজের চাপে দম ফেলার সময় নেই অভিনেত্রীর। তার ঝুলিতে রয়েছে বিদেশের বেশ কিছু বড় প্রকল্প। তবে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা দিয়েছে এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’।

বর্তমানে এই ছবির শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত তিনি। মে মাসের প্রথম সপ্তাহে প্রিয়াঙ্কার শিডিউল আগে থেকেই ব্লক করা রয়েছে, যা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ২০১৭ সালে প্রথমবারের মতো মেট গালার লাল গালিচায় পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। 

এরপর ২০১৯ এবং ২০২৩ সালেও নিজের বাহারি লুক দিয়ে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। শুধু একা নন, স্বামী নিক জোনাসের সাথে তার রসায়ন ছিল আলোকচিত্রীদের অন্যতম আকর্ষণ।

ব্যস্ত শিডিউল আর শুটিংয়ের চাপে এবার মেট গালার জৌলুসে প্রিয়াঙ্কার অনুপস্থিতি ভক্তদের মাঝে কিছুটা হতাশা তৈরি করলেও, সবাই এখন মুখিয়ে আছেন রাজামৌলির ফ্রেমে প্রিয়াঙ্কাকে নতুন রূপে দেখার জন্য। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪