| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন মোদি

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৪:০৬:২৯:অপরাহ্ন  |  ২৬৮ বার পঠিত
বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট আজ সোমবার গণনা করা হচ্ছে। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতায় বিরোধী দল বিজেপি এগিয়ে আছে। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। এই প্রেক্ষাপটে বিজেপির সমর্থকদের মধ্যে বিজয়ের আমেজ ছড়িয়ে পড়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। সেখানে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনের’ খবরে বলা হয়, সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপি সূত্রে খবর, দলের সব শীর্ষ নেতাই রোববারের মধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন। সন্ধ্যায় বিজেপি সদর দপ্তরে বিশাল জমায়েত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিবেন।

সকাল ৮টায় পাঁচ রাজ্যে ভোট গণনা শুরু হতেই দিল্লির বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জিলিপি তৈরিতে হাত লাগান কর্মীরা। আগে থেকেই সব প্রস্তুত ছিল। ঠিক সকাল থেকেই পুরী, লাড্ডু তৈরিতে ব্যস্ততা দেখা গেল। বিজেপি সূত্রের খবর, দিনভর কেন্দ্রীয় কার্যালয়ে মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪