| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, প্রতিটি মানুষকে প্রণাম জানাই: নরেন্দ্র মোদী

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৯:৩২:২২:অপরাহ্ন  |  ৩৩৪ বার পঠিত
পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, প্রতিটি মানুষকে প্রণাম জানাই: নরেন্দ্র মোদী

দিল্লি প্রতিনিধি: পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী।

ফেসবুক পোস্টে মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনতার শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে এক বিশাল ম্যান্ডেট দিয়েছে এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাক্সক্ষা পূরণে সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সব অংশের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪