| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে ‘মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ০৪:৩৪:০২:পূর্বাহ্ন  |  ১৩৫৭ বার পঠিত
ইরানকে ‘মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলার চেষ্টা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামের বিশাল ভাণ্ডার রয়েছে এবং প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করা হবে। বিশ্বজুড়ে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের এ বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা চালানো ইরানের সাতটি ছোট নৌযান ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে উত্তেজনার মধ্যেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় ইরান আগের চেয়ে নমনীয় অবস্থানে রয়েছে। তিনি বলেন, চাইলে তেহরান আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে পারে, অন্যথায় আবারও সামরিক পদক্ষেপের ঝুঁকিতে পড়বে।

এর আগে গত মাসেও ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, নতুন করে হামলা হলে একটি পুরো সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সামরিক কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪