| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর দিয়ে নয়, কাজ দিয়েই তারকা হতে হয়: আমিশা

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১২:০৪:৪৮:অপরাহ্ন  |  ২৭৩৪ বার পঠিত
পিআর দিয়ে নয়, কাজ দিয়েই তারকা হতে হয়: আমিশা

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের বলিউড অভিনেত্রীদের ‘পিআরনির্ভর তারকাখ্যাতি’ নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। বড় ধরনের বক্স অফিস সাফল্য ছাড়াই নিজেদের ‘সুপারস্টার’ হিসেবে উপস্থাপন করার প্রবণতার তীব্র সমালোচনা করেছেন তিনি।

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে নতুন প্রজন্মের অভিনেত্রীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন আমিশা। তিনি বলেন, বর্তমানে অনেক অভিনেত্রী উল্লেখযোগ্য কোনো হিট ছবি ছাড়াই শুধুমাত্র জনসংযোগ (পিআর) টিমের প্রচারণার মাধ্যমে নিজেদের ‘এক নম্বর’ কিংবা ‘দুই নম্বর’ তারকা হিসেবে দাবি করছেন।

আমিশার ভাষ্য, শুধু ক্যামেরার সামনে উপস্থিত থাকলেই কেউ তারকা হয়ে যান না। সত্যিকারের সুপারস্টার হতে হলে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে হয় এবং বক্স অফিসে ইতিহাস গড়তে হয়।

তিনি বলেন, সত্যিকারের তারকা হতে হলে বিশ্বজুড়ে বড় হিট উপহার দিতে হয়। শুধুমাত্র প্রচারণা দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু কিংবদন্তি হওয়া যায় না।

বলিউডের বর্তমান ব্যবসায়িক বাস্তবতার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ২০২৬ সালে এসে ১০০ কোটি রুপি আয় কোনো বড় অর্জন নয়। তার মতে, অন্তত ২০০ কোটির বেশি ব্যবসা না করলে কাউকে নিজেকে বড় তারকা ভাবা উচিত নয়।

নতুনদের সমালোচনার পাশাপাশি নিজের ক্যারিয়ারের সফলতাও তুলে ধরেন আমিশা প্যাটেল। তিনি বলেন, তার অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’, ‘গাদার’ এবং ‘গাদার ২’ বলিউডের অন্যতম বড় ব্লকবাস্টার চলচ্চিত্র। শুধু তাই নয়, এসব সিনেমা তার সহ-অভিনেতাদের ক্যারিয়ারেরও সবচেয়ে সফল কাজগুলোর মধ্যে রয়েছে।

আমিশা দাবি করেন, এত সাফল্য অর্জনের পরও তিনি কখনো ‘ভুয়া পিআর’ বা সাজানো প্রচারণার আশ্রয় নেননি। বরং নিজের কাজ ও দর্শকপ্রিয়তার মাধ্যমেই অবস্থান তৈরি করেছেন।

নতুন প্রজন্মের অভিনেত্রীদের উদ্দেশে তিনি বলেন, জনসংযোগের খেলা বন্ধ করুন। কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করুন। নিজের কাজ যখন ইতিহাস গড়বে, তখনই নিজেকে সুপারস্টার বলা মানায়।

তিনি আরও বলেন, ভুয়া প্রচার দিয়ে সত্যিকারের তারকা হওয়া সম্ভব নয়।


সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪