| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৫:৫৮:১৩:অপরাহ্ন  |  ৪৩২৫ বার পঠিত
পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুকুর থেকে এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের তেলিহারা উত্তরপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুরের কচুরিপানা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে গ্রামের লোকজন পুকুরের কচুরিপানায় নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ছেলে নবজাতকের লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা রয়েছে।

সদর থানার ওসি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্তান প্রসবের পরপর গলা কেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে গেছে। লাশের পরিচয় উদ্‌ঘাটনের জন্য কাজ চলছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪