| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১১:৫৩:০৫:পূর্বাহ্ন  |  ৪৫৮ বার পঠিত
কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের ধারণা, তিনি ইঙ্গিত করেছেন তার প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।”

পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন। অনেকেই সরাসরি অভিনেতা সিদ্দিকের নাম উল্লেখ করে ‘সাবেক হাজব্যান্ড’ বলেও মন্তব্য করেন। কারও কারও মতে, সিদ্দিকের সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই পোস্ট দিয়েছেন মিম।

উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার পর তার চেহারা ও জীবনযাপনে বেশ পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক জানান, কারাগারের নির্জনতায় তিনি ধর্মীয় জীবনচর্চা ও নিয়মিত নামাজ-কালামের সুযোগ পেয়েছেন। তার ভাষায়, তিনি এখন ‘আলোর পথে’ চলছেন।

একই সাক্ষাৎকারে সাবেক স্ত্রী মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি বলেন, “ওইটা আমার দুর্বল জায়গা। আমি সবসময় বলি, কারণ আমার পৃথিবী, আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। সে আমার এক্স ওয়াইফের কাছে থাকে।”

ধারণা করা হচ্ছে, সিদ্দিকের এসব ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই মিমের নজরে আসে এবং সেখান থেকেই তার ওই পোস্টের সূত্রপাত।

এর আগে সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও সাবেক স্বামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে মাইক্রোফোন ছুড়ে ফেলে দিয়েও আলোচনায় এসেছিলেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার এই রহস্যময় পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিয়ে করেন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে একটি ছেলে সন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিভিন্ন সময়ে এই সাবেক দম্পতিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলতে দেখা গেছে। তবে সর্বশেষ ‘ভণ্ড হুজুর’ মন্তব্যে তিনি সরাসরি সিদ্দিককে উদ্দেশ্য করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪