| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শফি মাহমুদের উপপরিচালক পদে নিয়োগ

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ২০:৫৫:০১:অপরাহ্ন  |  ৮৬৬ বার পঠিত
শফি মাহমুদের উপপরিচালক পদে নিয়োগ

বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় উপপরিচালক (কলেজ-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, প্রশাসনিক স্বার্থে তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মাউশির উপপরিচালক (কলেজ-২) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শফি মাহমুদ দীর্ঘদিন ধরে সরকারি আজিজুল হক কলেজে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষা ও প্রশাসনিক কাজে তার অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সহকর্মী ও শিক্ষার্থীরা তার এই পদোন্নতিতে আনন্দ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪