| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৮:২৩:৪৫:অপরাহ্ন  |  ২২২ বার পঠিত
‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল

বিনোদন ডেস্ক: অভিনেত্রী জেবা জান্নাতের-এর লিখিত অভিযোগের পর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ। ফলে আপাতত বন্ধ হয়ে গেল সিনেমাটির মুক্তির পথ।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন সূত্রে জানা গেছে, প্রথমে কোনো আপত্তি ছাড়াই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জেবা জান্নাত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হয়।

অভিযোগে জেবা জান্নাত উল্লেখ করেন, কাজের সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরে তাকে না জানিয়েই সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়, যা চুক্তির শর্ত ভঙ্গের শামিল।

এ ঘটনায় শুধু জেবা জান্নাতই নন, একই প্রজেক্টের আরেক শিল্পী মৌসুমী ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, শুরুতে এটি নাটক বা টেলিফিল্ম হিসেবেই নির্মাণের কথা ছিল। পরে প্রকল্পের ধরন পরিবর্তন করে বড় পর্দায় মুক্তির চেষ্টা করা হয়।

হাসান জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত এই প্রজেক্টে অভিনয় করেছেন জেবা জান্নাত ও মৌসুমী।

বর্তমান বিতর্ক এবং সেন্সর সনদ বাতিল হওয়ায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার ভবিষ্যৎ ও মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪