| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ০৫:৫৪:০৯:পূর্বাহ্ন  |  ১০০৫৮৬১ বার পঠিত
কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

রিপোর্টার্স২৪ ডেস্ক: অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি কারিনার সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেন।

নিজের ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।

তিনি আরও লেখেন, আমি মনে রাখবো তোমার বুদ্ধিদীপ্ত কথাবার্তার জন্য, তোমার আনন্দময় উপস্থিতির জন্য। মনে রাখবো তোমার সঙ্গে করা কাজ ‘৩৬-২৪-৩৬’-এর জন্য।

কারিনার সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করে ফারুকী জানান, একদিন কারিনা তাদের বাসায় এসেছিলেন এবং তিনি ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন।

ফারুকীর ভাষায়, “তুমি বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা।”

তিনি আরও লেখেন, “মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে।”

পোস্টের শেষদিকে কারিনার আত্মার মাগফিরাত কামনা করে তিনি লেখেন, “আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা।”

এছাড়া পোস্টে কটূক্তিকারীদেরও ইঙ্গিত করে ফারুকী লেখেন, “এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্য বিখ্যাত তা না, মৃত্যুতে উল্লাস করবার জন্যও বিখ্যাত।”

অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪