| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকল জাতিগোষ্ঠিকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১০:৪২:২৭:পূর্বাহ্ন  |  ৯৯৯৯৭৬ বার পঠিত
সকল জাতিগোষ্ঠিকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে যারা আমরা বসবাসকরি, সবাই বাঙ্গালি না। বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠি, তারপরে সাওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠি আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙ্গালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিলো, সে অশান্তি এখনও বিরাজমান।

মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মত, বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মত।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল জাতিগোষ্ঠিকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলো, সেই স্বপ্ন তার সন্তান তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে, সত্যিকারের বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে।

 শনিবার  (১৬ মে) সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ গোষ্ঠি ফেডারেশন আয়োজিত বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমূখ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪