| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার আটপাড়ায় যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে কুপিয়ে আহত

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১৪:০৮:৫২:অপরাহ্ন  |  ৯০৮৫৪ বার পঠিত
নেত্রকোণার আটপাড়ায় যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে কুপিয়ে আহত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত গৃহবধূর বাবা বাহার উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর শুনই ইউনিয়নের ইছাইল গ্রামের মাহফুজা আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে একই গ্রামের শাহাদতের বিয়ে হয়। তাদের সংসারে সাত মাস বয়সী ইয়াসিন নামে এক ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাহাদত কোনো কাজকর্ম না করে স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সংসার চালানো ও ব্যবসার জন্য মেয়ের জামাইকে আগে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হলেও সম্প্রতি আরও ৬৫ হাজার টাকা আনার জন্য চাপ দিতে থাকেন স্বামী ও তার পরিবারের সদস্যরা।

অভিযোগে বলা হয়, শুক্রবার দুপুরে মাহফুজা টাকা আনতে অপারগতা প্রকাশ করলে স্বামী শাহাদত, শ্বশুর সবুজ মিয়া ও শাশুড়ি শাহেদাসহ অন্যরা তাকে মারধর করেন। একপর্যায়ে শাহাদতের হাতে থাকা রামদা দিয়ে মাহফুজার মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আহত মাহফুজাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বাবা বাহার উদ্দিন অভিযোগ করেন, “আমার মেয়ের সুখের জন্য অনেক টাকা-পয়সা দিয়েছি। তারপরও তারা আরও টাকা দাবি করে নির্যাতন চালিয়েছে। এখন আমার মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছে।”

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪