| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস, গ্রেপ্তার তিন

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১৬:৪৪:৩৮:অপরাহ্ন  |  ৩০৯৭ বার পঠিত
থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস, গ্রেপ্তার তিন

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জননায়গন’। সিনেমাটি মুক্তির আগেই পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাইবার ক্রাইম বিভাগ। তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রটির সহকারী সম্পাদক প্রশান্ত। এ ছাড়া সেলভাম ও বালাকৃষ্ণান নামের আরো দুজনকেও আটক করা হয়েছে।

তদন্তে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো সেন্সর বোর্ডের অনুমোদন মেলেনি। এরমধ্যেই গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিচালক এইচ. বিনোথ নির্মিত সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও কাহিনির সংবেদনশীলতা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যায়। পরে মার্চে একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও বাতিল করা হয়, যা মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, তারা বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের অনুমতির অপেক্ষায় আছেন। অনুমোদন মিললেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

‘জননায়গন’ বিজয় অভিনীত শেষ সিনেমা। রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার সিদ্ধান্তের কারণে তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ এবং গৌতম বাসুদেব মেনন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪