| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লুকসেটে যাওয়ার সময় জানতে পারি আমি বাদ: পায়েল

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ২০:১৫:৫৯:অপরাহ্ন  |  ২৪৩৪ বার পঠিত
লুকসেটে যাওয়ার সময় জানতে পারি আমি বাদ: পায়েল

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ক্ষমতার পালাবদল হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর টলিউডের দায়িত্ব এখন রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীর কাঁধে।

টলিউডে রাজনৈতিক প্রভাব, কাজ পাওয়া-না পাওয়া নিয়ে অনেকে ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করছেন। অভিনেত্রী পায়েল সরকারকেও মাঝে বেশ কয়েক বছর খুব বেশি সিনেমার অনুষ্ঠানে সেভাবে দেখা যায়নি। এবারের ক্ষমতার পালাবদল কি তার জীবনেও পরিবর্তন আনবে?

সম্প্রতি, পায়েলকে দেখা গেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে। সচরাচর কোনও প্রদর্শনী অনুষ্ঠানে তাকে দেখা যায় না।

৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এর চিত্র বদলেছে? এমন প্রশ্নে পায়েল বলেন, আচরণের কিছুটা পরিবর্তন তো হয়েছে। আমাকে যে টলিউডের সব অনুষ্ঠানে ডাকা হত, তা-ও নয়। আবার কিছু কিছু জায়গায় আমারই যাওয়া হয়ে উঠত না, এটাও ঠিক। আবার আমাকে আমন্ত্রণও জানানো হয়নি বহু জায়গায়।

তাহলে ২০২৬ সালের এই পালাবদলে নতুন আশা দেখছেন পায়েল? এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, দেখুন আমি বরাবরই মনে করি রাজনীতির সঙ্গে শিল্পের যোগ থাকা উচিত নয়। আমার সঙ্গেই বহুবার এমন হয়েছে। হয়তো লুকসেটের জন্য বেরোচ্ছি বাড়ি থেকে কিংবা কথা বলতে যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময়ে ফোন এল যে, পরে জানানো হবে। পরে দেখলাম আমাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে।

কিছু দিন আগে শোনা গিয়েছিল অভিনেত্রী পায়েল নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক চাচ্ছেন। এ কারণে নাকি তাকে নেওয়া সম্ভব হচ্ছে না। এমন মন্তব্যে পায়েলের উত্তর- পারিশ্রমিক পর্যন্ত কথা গড়ানোর আগেই তো বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমাকে। আর ২০১৬ সালে যে পারিশ্রমিক আমি পেতাম, সেই পারিশ্রমিক তো এখন নেব না।

পায়েল মনে করেন, যে সরকারই আসুক না কেন, তার প্রভাব শিল্পজগতে না পড়াই কাম্য। আগামী দিনে কি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন পায়েল? সেই কথা এখনই বলতে পারছেন না অভিনেত্রী। সবটাই এই অভিনেত্রী সময়ের হাতে ছেড়ে দিয়েছেন বলেই জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪