| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির সদস্য সচিব আমিরুল ইসলামের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০০:৩২:৫১:পূর্বাহ্ন  |  ২২৬৭ বার পঠিত
এনসিপির সদস্য সচিব আমিরুল ইসলামের পদত্যাগ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম পদত্যাগ করেছেন। রোববার ১৭ মে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আমিরুল ইসলাম বলেন, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও মধ্যপন্থী রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থা রেখেই তিনি দলে যোগ দিয়েছিলেন। তবে নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে যোগদান এবং পরবর্তীতে দলীয় কার্যক্রমে ডানপন্থার প্রভাব বৃদ্ধি পাওয়ায় তিনি হতাশ হন।

তিনি জানান, গত দুই মাস ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রেখেছিলেন এবং এর আগে দলের শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। তবে তখন তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, যে প্রতিশ্রুতি ও রাজনৈতিক দর্শনে আকৃষ্ট হয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলেন, বর্তমান দলীয় কার্যক্রমে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন না। দলের রণনীতি ও কৌশলের সঙ্গে মতপার্থক্য বাড়তে থাকায় তার পক্ষে আর দলে থাকা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষে তিনি এনসিপির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪