| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমঝোতা করতে বারবার অনুরোধ আমেরিকার, কারও সঙ্গে আলোচনা নয়, জানাল ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ১১:০৭:৪০:পূর্বাহ্ন  |  ১৫৪৬০৪৬ বার পঠিত
সমঝোতা করতে বারবার অনুরোধ আমেরিকার, কারও সঙ্গে আলোচনা নয়, জানাল ইরান
ছবির ক্যাপশন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি: এএফপি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের হামলার তীব্রতা আরও বাড়ছে। এখনো তারা নতুন প্রজন্মের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারই শুরু করেনি। পুরানো অস্ত্রের হামলাতেই বিধ্বস্ত হয়েছে ইসরাইলের গুরুত্বপুর্ণ সব স্থাপনা। এমন প্রেক্ষাপটে ইরানকে বারবার সমঝোতার প্রস্তাব দিচ্ছে আমেরিকা। তবে এসব প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা চালিয়ে গেলে তিনি কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন। 

শুক্রবার (২০ জুন) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর দিয়েছে।

আল জাজিরা জানায়, ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে জেনেভা রওনা হওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরাগচি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে একাধিক ‘গুরুত্বপূর্ণ ও আন্তরিক বার্তা’ ইরানের কাছে পাঠানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে তিনি ‘ইসরায়েলের আগ্রাসনের অংশীদার’ হিসেবে অভিহিত করে বলেন, ‘তাদের সঙ্গে আমাদের বলার কিছু নেই।‘

তিনি আরও বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনার প্রশ্নই আসে না। এটি আমাদের আত্মরক্ষার অধিকার। কোনো সুস্থবুদ্ধিসম্পন্ন দেশই নিজের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনায় বসে না।’

আরাগচি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ‘ইসরায়েলি হামলা যতদিন চলবে, ততদিন ইরান কারও সঙ্গেই কোনো আলোচনা করবে না।’

তবে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। তার নেতৃত্বে জেনেভায় একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কায়া কালাস।

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে আরাগচি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সুনির্দিষ্ট, প্রতিরক্ষামূলক এবং নৈতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত। ইরানের সশস্ত্র বাহিনী কেবল সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু বানায়। আমরা কখনোই আবাসিক ভবন, হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় হামলা চালাই না।

প্রসঙ্গত, ইরানে ইসরায়েলের হামলার পর থেকে দুই দেশের এই সংঘাত শুরু হয় গত সপ্তাহে, যখন ইসরায়েল একযোগে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা জবাবে তেহরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা এখনো চলমান।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় অন্তত ২৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। অপরদিকে, ইরানি গণমাধ্যমের দাবি, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১,৩০০-র বেশি মানুষ আহত হয়েছেন।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪