| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মোসলেম স্মৃতি ক্রিকেটে ইন্ডিপেনডেন্স’২৪ চ্যাম্পিয়ন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২০:০৪:৫৫:অপরাহ্ন  |  ৫০২ বার পঠিত
বগুড়ায় মোসলেম স্মৃতি ক্রিকেটে ইন্ডিপেনডেন্স’২৪ চ্যাম্পিয়ন

বগুড়া প্রতিনিধি: বগুড়া এক্স ক্রিকেটার্সের উদ্যোগে মরহুম ক্রিকেট কোচ মোসলেম উদ্দিন স্মরণে আয়োজিত প্রথম “মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট”-এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেনডেন্স’২৪।

সোমবার (১৮ মে) শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ওয়ারনিস ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয়।

টসে জিতে ইন্ডিপেনডেন্স’২৪ প্রতিপক্ষ ওয়ারনিস ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়ারিয়র্স। দলীয় ৫ রানে প্রথম ও ২৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর রাফি ও জাকিরুল কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৫৭ রানে পরপর দুটি এবং ৬১ রানে আরও একটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।

পরে সোহেল ও ফাহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়ারনিস ওয়ারিয়র্স। দলের হয়ে ফাহিম সর্বোচ্চ ৩৮, রাফি ৩৬ এবং সোহেল অপরাজিত ৩২ রান করেন।

ইন্ডিপেনডেন্স’২৪-এর পক্ষে রকি ৩টি, আবির ২টি এবং জীবন ও পরান একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার পরান ও অলরাউন্ডার জীবনের ঝড়ো ইনিংসে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইন্ডিপেনডেন্স’২৪। পরান ৩৬ বলে ৪৫ এবং জীবন ২২ বলে অপরাজিত ৪৬ রান করেন। এছাড়া জুবায়েরের ব্যাট থেকে আসে ২৭ রান।

ওয়ারনিস ওয়ারিয়র্সের নাহিদ ও ইয়াছিন দুটি করে উইকেট শিকার করেন।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইন্ডিপেনডেন্স’২৪-এর জীবন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার পান ওয়ারনিস ওয়ারিয়র্সের সোহেল রানা সোহাগ।

এছাড়া বেস্ট সিক্সার পুরস্কার পেয়েছেন জীবন, ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তরুণ ক্রিকেটার ইয়াকুব আলী। বেস্ট ফিল্ডার হয়েছেন রিফাত সানজিদ, বেস্ট বোলার ফাহাদ হোসেন এবং বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন সাজিদ হোসেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় স্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহ আল আমিন সরকার, এমদাদুল হক বাবু, শরিফুল ইসলাম, আমিনুর রহমান এবং আয়োজক কমিটির সদস্য মারুফ হোসেন, হাদিয়ে জামান শিশির, ইসতি ও সাহেদুল ইসলাম রবি উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলকে নগদ দেড় লাখ টাকা এবং রানার্সআপ দলকে এক লাখ টাকা ও ট্রফি প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪