| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২০:৩৭:২২:অপরাহ্ন  |  ৫৬০ বার পঠিত
কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে কালাই উপজেলার চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব।

সোমবার (১৮মে) বিকেল ৪টায় উপজেলা খাদ্যগুদাম চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন আহমেদ ,উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম,চাউল-কল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার,উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, এনামুল হক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোলামগাড়ী এল এসডি, উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাতাল মালিক আব্দুল মান্নান,আবুল খায়ের সহ চাতাল ব্যবসায়ীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

এবার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।

কালাই উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল বলেন,বোরো মৌসুমে কালাই খাদ্যগুদাম ৫ হাজার ২৬৯ মে.টন চাল ও ১১৮৫মে.টন ধান ও আতব চাল ৩২৪ মে. টন সংগ্রহ চলবে। সরকারিভাবে ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪