| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২১:৪২:২৪:অপরাহ্ন  |  ৩১৪ বার পঠিত
নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জাকির আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খাঁনের ছেলে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর অভিমুখে ব্যাটারি চালিত একটি ভ্যান চকনাজিপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ভ্যানচালক জাকির আলীর মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান এঘটনায় ট্রাকের চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪