| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণ-হত্যার শাস্তি দিলেই হবে না, মানসিকতাও বদলাতে হবে: পিয়া

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৮:২৯:৫২:অপরাহ্ন  |  ১১৩০ বার পঠিত
ধর্ষণ-হত্যার শাস্তি দিলেই হবে না, মানসিকতাও বদলাতে হবে: পিয়া

স্টাফ রিপোর্টার: সংবাদমাধ্যম বা সামাজিকমাধ্যমের পাতা খুললে নারী বা শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যার খবর পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। প্রতিনিয়ত এসব খবরে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (২১ মে) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন পিয়া জান্নাতুল। এসময় তিনি এসব ঘটনার বিচারের পাশাপাশি এর কারণ খতিয়ে দেখার দাবি জানান।

ভিডিওর ক্যাপশনে পিয়া লেখেন, প্রতিদিন নারী ধর্ষণ, তারপর হত্যা। শুধু কঠিন শাস্তি দিলেই হবে না, আমাদের সেই অসুস্থ মানসিকতাও বদলাতে হবে যেখান থেকে নারীর প্রতি সহিংসতা জন্ম নেয়।

তিনি বলেন, শুধু আইন দিয়ে এই অপরাধগুলো কমানো সম্ভব না। অবশ্যই আমরা দ্রুত বিচার চাই। পাশাপাশি এমন অপরাধ কেন বেড়ে চলেছে সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।

নারীদের প্রতি যে ফ্রাস্টেশন, এটা একটি বাচ্চা মেয়ের ওপর কিভাবে আসে? এমন প্রশ্ন রেখে পিয়া জান্নাতুল বলেন, আমার মনে হয় এটার মধ্যে ভায়োলেন্ট পর্নগ্রাফি, টক্সিক ম্যাসকুলিনিটি, অনিয়ন্ত্রিত রাগ, ড্রাগ অ্যাবিউজ, চাইল্ডগুড ট্রমা- এগুলো একটি ছেলের মধ্যে যখন থাকে, এটারই বহিঃপ্রকাশ ঘটে নারী বা বাচ্চা শিশুদের প্রতি।

তিনি ছেলে শিশুদের মানসিক স্বাস্থ্য শেখানোরও পরামর্শ দিয়েছেন তারর পোস্টে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪