| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের বাবা হলেন ‘হাবু ভাই’

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ২০:২৮:০২:অপরাহ্ন  |  ৪৪৫ বার পঠিত
ফের বাবা হলেন ‘হাবু ভাই’

স্টাফ রিপোর্টার: আবারো বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই’খ্যাত অভিনেতা চাষী আলম। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। এটি তার দ্বিতীয় সন্তান। 

বৃহস্পতিবার (২১ মে) সকালে নিজেই খুশির সংবাদটি নিশ্চিত করেছেন চাষী আলম।

তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তবে নতুন পুত্রের কোনো ছবি তিনি এখনও প্রকাশ করেননি। তবে খবরটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা।

বলা দরকার, ২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চাষী আলম। পরের বছর ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি। সেবারও পুত্রসন্তান জন্ম দেন তার স্ত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪