| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্মাননা পেলেন অনিন্দিতা মিমি

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১৮:০৭:০৬:অপরাহ্ন  |  ১৬৭২ বার পঠিত
সম্মাননা পেলেন অনিন্দিতা মিমি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) ২০২৬ অনুষ্ঠানে সম্মাননা অর্জন করেছেন এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী অনিন্দিতা মিমি। রুবেল আনুশ পরিচালিত ‘মোয়াজ্জিন’ নাটকে অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রীর সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর হল অব ফেমে অনুষ্ঠিত হয় ‘বাইফা সিজন ৫’-এর বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রসহ মোট ২৯টি ক্যাটাগরিতে দর্শক ভোট ও জুরি বোর্ডের রায়ে সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অনিন্দিতা মিমি বলেন, কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের।

কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। এই সম্মাননা সবসময় আমার হৃদয়ে স্পেশাল হয়ে থাকবে।

পাশাপাশি সুন্দর এই কাজের সুযোগ করে দেওয়ায় পরিচালক রুবেল আনুশের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করলেও বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন অনিন্দিতা মিমি। ‘গার্লস স্কোয়াড’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে আসন্ন ঈদে একাধিক নাটকে দেখা যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪