| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারগঞ্জে পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ২০:০৭:০৬:অপরাহ্ন  |  ৪০২৬৮ বার পঠিত
মাদারগঞ্জে পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে পৃথক ঘটনায় ইয়াছিন ও লিজা মনি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় বাড়ির পাশের ডোবায় পড়ে ইয়াছিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। নিহত ইয়াছিন ওই এলাকার জুশেদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, স্বজনদের অজান্তে দুপুরের দিকে ইয়াছিন নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এর আগে দুপুরে উপজেলার মহিষবাথান এলাকার ঝারকাটা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লিজা মনি (১০) নামে আরেক শিশুর মৃত্যু হয়। লিজা ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে।

জানা গেছে, লিজা মনি ও তার বড় ভাই রিয়াদ (১২) বাড়ির পাশের ঝারকাটা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় রিয়াদকে জীবিত উদ্ধার করা হলেও লিজা মনিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪