| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ২০:৪৮:১৪:অপরাহ্ন  |  ১০৭৮ বার পঠিত
আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

স্টাফ রিপোর্টার: দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। সেই গল্প নিয়ে অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর বানিয়েছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন হাসান জাহাঙ্গীর, জেবা জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।

১৫ মে মুক্তির কথা ছিল সিনেমাটি। মুক্তির ঘোষণার পর অভিনেত্রী মৌসুমী জানান, সিনেমা নয়, নাটক হিসেবে কাজ করেছেন এতে। বিষয়টি প্রতারণা বলে দাবি করেন তিনি। একই অভিযোগ করেন অভিনেত্রী জেবা জান্নাত।

তার লিখিত অভিযোগের ভিত্তিতে সিনেমার সেন্সর সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। 

এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট করেন হাসান জাহাঙ্গীর। গতকাল কন্ট্রাক্ট ম্যারেজের সেন্সর বাতিলের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পর আজই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসান জাহাঙ্গীর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪