| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ২২:০৯:০৫:অপরাহ্ন  |  ৮৩৭ বার পঠিত
পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ মে) গড়িয়াহাট থানায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ করেছেন আইনজীবী জয়দীপ সেন। এ ব্যাপারে পরমব্রত ও স্বস্তিকার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পাঁচ বছর আগে, বিধানসভা নির্বাচনের পরে সামাজিকমাধ্যমে পরমব্রত ও স্বস্তিকার দু’টি মন্তব্য ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ২০২১ সালের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল ২ মে।

সেই দিন পরমব্রত সামাজিকমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। পাল্টা এক মন্তব্য করে তাতে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা।

অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, ওই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উস্কানি দিয়েছিলেন পরমব্রত ও স্বস্তিকা। এই মন্তব্য রাজ্যের পরিবেশকে উত্তপ্ত করেছিল বলেও অভিযোগ করেছেন জয়দীপ।

তার বক্তব্য, পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মন্তব্য বিজেপি কর্মীদের খুন, বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ ও শ্লীলতাহানি এবং ২০২১-এ তৃণমূল কংগ্রেস দ্বারা সংঘটিত হিংসায় প্ররোচনা জুগিয়েছিল।

সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত ও স্বস্তিকার মন্তব্যে অনেকেই প্রভাবিত হয়ে সেই সময়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিলেন বলে অভিযোগ আইনজীবীর। খুন, ধর্ষণের পাশাপাশি অগ্নিসংযোগেও তারা উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ তার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪