| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০২:৩৩:৩৯:পূর্বাহ্ন  |  ১৬৪ বার পঠিত
শেরপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্যাডে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মো. রেজাউল করিমকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সানজিত আল প্রত্যয়কে। ৭৯ সদস্যবিশিষ্ট এই জেলা কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন রাশেদুল ইসলাম রিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নজরুল ইসলাম। ২৪ সদস্যের এ কমিটিও এক বছরের জন্য অনুমোদন পেয়েছে।

অন্যদিকে পৌর শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু হানিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশিকুর রহমান আশিক। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিও এক বছরের জন্য গঠন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪