| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১২:০৯:০৮:অপরাহ্ন  |  ৩৫৫৭৮ বার পঠিত
শেরপুরে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

শেরপুর  প্রতিনিধি: শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৬) নামে এক পল্লী পশু চিকিৎসককে আটক করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে খোয়ারপাড় মোড় এলাকায় স্থানীয় জনতার গণপিটুনির পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক এনামুলের খোয়ারপাড় এলাকার বাসায় ওই গৃহবধূ স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। অভিযোগ রয়েছে, গৃহবধূর স্বামী কাজের জন্য বাইরে গেলে এনামুল প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন।

শনিবার দুপুরে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে এনামুল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাটি জানাজানি হলে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন এনামুলকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ সময় স্থানীয়রা ধর্ষণের ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “আমরা অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগী গৃহবধূকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪