| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৪:০৭:২৭:অপরাহ্ন  |  ৩৬৯৫৩ বার পঠিত
নেত্রকোণার মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহী নেওয়াজ খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির সামনের হাওরে ঘাস খাওয়ার জন্য গরু রেখে আসেন আমিনুল ইসলাম এরশাদ। পরে বৃষ্টিপাত শুরু হলে তিনি গরুগুলো বাড়িতে আনতে যান। এ সময় তিনি বজ্রপাতের কবলে পড়েন। বৃষ্টি থামার পর স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪