| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৬:৪৮:২২:অপরাহ্ন  |  ৩৩৯৮৩ বার পঠিত
জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরে বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শহরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া,শাহাপুর ও বিসিক এলাকায় বসবাসকারী নাগরিকরা। দীর্ঘ কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যানজট সৃষ্টি হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে বাড়ি ফেরৎ যাত্রীরা।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে এলাকাবাসী ব্যানারে মহাসড়ক অবরোধ করেন তারা। পরে দুপুর ১টার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা জানান,'পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া,শাহাপুর ও বিসিক এলাকায় দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোন নজর দেয়নি পৌর কর্তৃপক্ষ। তারা বলেন বিষয়টি নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই সড়ক অবরোধ করেছেন তারা।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন,'দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হবে। তিচ আশা করেন দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে।' 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,'জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে অনুরোধ করলে অবরোধ তুলেন। পরে সড়কে  যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।'

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪