| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহকর্মীর স্ত্রীকে বিয়ে, তালাক ও পুনরায় ধর্ষণের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ২৩:৩৯:২২:অপরাহ্ন  |  ৮৪৮ বার পঠিত
সহকর্মীর স্ত্রীকে বিয়ে, তালাক ও পুনরায় ধর্ষণের অভিযোগ

শেরপুর প্রতিনিধি: সহকর্মী পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে, পরে তালাক এবং পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান-এর বিরুদ্ধে।

সোমবার (২৫ মে) শেরপুরের নালিতাবাড়ী থানায় ভুক্তভোগী তরুণী (২৩) লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জের মুক্তিযোদ্ধা বাজার এলাকায়। অভিযুক্ত মিজানুর রহমানের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তাম্বুলিটোলা গ্রামে।

অভিযোগে বলা হয়, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় কর্মরত অবস্থায় সহকর্মী এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন মিজানুর। পরে ২০২৩ সালের ৭ জুলাই ওই নারীকে তার চার বছর বয়সী কন্যাসন্তানসহ নিয়ে বিয়ে করেন। প্রায় দেড় বছর সংসার করার পর ২০২৫ সালের ২৯ জানুয়ারি তাকে তালাক দেন।

পরে এ ঘটনায় আদালতে মামলা করলে মিজানুর রহমান সাময়িকভাবে বরখাস্ত হন। অভিযোগ রয়েছে, সম্প্রতি আবার যোগাযোগ শুরু করে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে গত ৯ মে ওই তরুণীকে ধর্ষণ করেন এবং পরে পালিয়ে যান।

আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪