| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটকে গেল শাকিবের রকস্টার

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ০০:১৭:০৯:পূর্বাহ্ন  |  ৪৯০ বার পঠিত
আটকে গেল শাকিবের রকস্টার

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় দেশের বড়পর্দায় মুক্তির তালিকায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’। রাত পোহালেই মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত এই সিনেমা। সেইসঙ্গে দর্শকদের মাঝে দেখা যাচ্ছে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে আগাম টিকিট কাটার আগ্রহ। কিন্তু শেষ মুহূর্তে এসে যেন এক দুঃসংবাদই দিল স্টার সিনেপ্লেক্স।

মূলত কনটেন্ট ফাইল জটিলতায় আটকে গেছে সিনেমাটির স্টার সিনেপ্লেক্সের প্রদর্শনী। তবে শুধু শাকিবের ‘রকস্টার’ই নয় তালিকায় রয়েছে ঈদের আরও এক সিনেমা ‘মাসুদ রানা’।

বুধবার (২৭ মে) স্টার সিনেপ্লেক্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দর্শকদের জন্য একটি জরুরি নোটিশের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’ সিনেমা দুটির কনটেন্ট ফাইল এখনো স্টার সিনেপ্লেক্সের কাছে এসে পৌঁছায়নি। আর এই ফাইল না পাওয়ার কারণে বর্তমানে ছবি দুটির শোর সময়সূচি প্রকাশ করা কিংবা অগ্রিম টিকিট বিক্রি শুরু করা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না।

এই জটিলতার জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের ভাষ্য ‘আপনাদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ঘোষণার জন্য অনুগ্রহ করে আমাদের অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।’

ঈদের ঠিক আগমুহূর্তে হল বুকিং ও টিকিট বিক্রির এমন ভরা মৌসুমে সিনেমা দুটির ফাইল সময়মতো পৌঁছাতে না পারা প্রযোজনা ও পরিবেশনা সংস্থার বড় একটি গাফিলতি হিসেবে দেখছেন সিনেপ্রেমীরা। আবার কেউ কেউ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকেও সন্দেহের দিকে রেখেছেন। যদিও একই দিনে ‘রকস্টার’ সিনেমার পোস্টার শেয়ার করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল এই ঈদুল আজহায় বড় পর্দায় আসছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমা প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্স এ।

তবে এই জটিলতা দ্রুত কেটে না উঠলে ঈদের উৎসবমুখর সময়ে সিনেমা দুটি বড় অঙ্কের দর্শক খরায় পড়তে পারে বলেও মনে করছেন অনেকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪