| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত সীমান্তে বাংলাদেশে প্রবেশে ভিড় উদ্বেগজনক: গাজী আতাউর রহমান

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৬:০০:৫৬:অপরাহ্ন  |  ১৬০৬ বার পঠিত
ভারত সীমান্তে বাংলাদেশে প্রবেশে ভিড় উদ্বেগজনক: গাজী আতাউর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে মানুষের ভিড় বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

গাজী আতাউর রহমান বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রভাবের কারণে ধর্মীয় বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে সেখানে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এই পরিস্থিতির কারণেই সীমান্তে বাংলাদেশে প্রবেশের জন্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মধ্যে ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ক থাকায় দেশভাগের পরও দুই দেশের মধ্যে মানবিক ও পারিবারিক সম্পর্ক রয়ে গেছে। তবে বর্তমানে কিছু রাজনৈতিক পরিস্থিতির কারণে বাস্তুচ্যুতির ঘটনা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ সরকারকে এ বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় উদ্যোগ নিতে হবে। কোনো রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষকে বাস্তুচ্যুত করা মানবিকভাবে গ্রহণযোগ্য নয়।”

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই বড় ধরনের শরণার্থী চাপ সামলাচ্ছে। নতুন করে আরও উদ্বাস্তু গ্রহণের সক্ষমতা দেশের নেই। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪