| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেম করার মতো মানুষ এলেও বিয়ে করার জন্য এখনো মেলেনি: বাঁধন

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ০৩:৪১:০২:পূর্বাহ্ন  |  ১৭০ বার পঠিত
প্রেম করার মতো মানুষ এলেও বিয়ে করার জন্য এখনো মেলেনি: বাঁধন

বিনোদন ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে ও ঈদ উদযাপনের নানা স্মৃতি নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অনুষ্ঠানে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল এবং বিয়ে করার মতো একজন মানুষকেও তিনি পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কটি টেকেনি বলে জানান এই অভিনেত্রী।

বাঁধন বলেন, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল, এমনকি উপযুক্ত একজন মানুষও পেয়েছিলাম, যার পরিবারও তাকে পছন্দ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি আর এগোয়নি।

বর্তমানে নতুন করে বিয়ের পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, বিয়ে করার মতো উপযুক্ত কাউকে এখনো খুঁজে পাননি, যদিও অতীতে কয়েকটি সম্পর্ক ছিল।

দুইবার বিয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, তিনি আর তেমন সিদ্ধান্তে তাড়াহুড়া করতে চান না।

অনুষ্ঠানে ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে বাঁধন বলেন, শৈশবে কোরবানির ঈদ মানেই ছিল মুন্সিগঞ্জের শ্রীনগরের গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানো। সেই সময় ঈদের ঘুরাঘুরি, আত্মীয়দের সঙ্গে দেখা করা এবং সিনেমা হলে যাওয়ার স্মৃতি এখনও মনে গেঁথে আছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ঈদের সেই গ্রামীণ আনন্দ অনেকটাই বদলে গেছে, এখন ঈদ উদযাপন অনেক বেশি দায়িত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্যক্তিগত জীবন ও ঈদের স্মৃতি—দুই দিক নিয়েই খোলামেলা আলোচনায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বাঁধন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪