| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাইডাল লুকে স্বামীর সঙ্গে পূর্ণিমার ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১১:৫২:১৮:পূর্বাহ্ন  |  ৭৭৩ বার পঠিত
ব্রাইডাল লুকে স্বামীর সঙ্গে পূর্ণিমার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রে। এবার নতুন ব্রাইডাল লুকে স্বামী আশফাকুর রহমান-এর সঙ্গে একটি রোমান্টিক ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে পূর্ণিমাকে দেখা যায় হালকা গোলাপি রঙের ঝলমলে ব্রাইডাল পোশাকে। তার সঙ্গে মানানসই সবুজ পাথরের গয়না, কপালে টিকলি এবং পরিপাটি মেকআপে তাকে এক রাজকীয় ও আভিজাত্যপূর্ণ লুকে উপস্থাপিত হতে দেখা যায়।

ভিডিওজুড়ে কখনও ক্যামেরার দিকে মিষ্টি হাসি, আবার কখনও ওড়না হাতে খেলাচ্ছলে পোজ দিয়ে নিজের স্বতন্ত্র সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। মুহূর্তগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে স্বামীর সঙ্গে তার রোমান্টিক উপস্থিতি—যেখানে ফুলের পাপড়ির ছড়াছড়ির মধ্যে আশফাকুর রহমানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকতে দেখা যায় পূর্ণিমাকে।

ভিডিওটি প্রকাশের পরই নেটদুনিয়ায় শুরু হয় প্রশংসার ঝড়। ভক্তরা মন্তব্যের ঘরে তার সৌন্দর্য ও উপস্থিতির প্রশংসা করেন। কেউ লেখেন, “হিরোইনরা কখনো বুড়ো হন না,” আবার কেউ মজা করে মন্তব্য করেন, “পূর্ণিমা কি কখনো বুড়ো হবেন না?” অনেকেই বলেন, ছোটবেলায় যেমন দেখেছেন, এখনো তাকে তেমনই তরুণ দেখাচ্ছে।

স্বামীর সঙ্গে এমন রোমান্টিক মুহূর্ত দেখে কেউ কেউ মজার ছলে লেখেন, “আপা, দুলাভাইকে দিয়ে আরও রোমান্টিক ছবি বানান।”

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করে আসছেন পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও পর্দা উপস্থিতি বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকেছে। সময়ের সঙ্গে বয়স বাড়লেও ভক্তদের কাছে তিনি এখনো ‘চিরযৌবনা’ হিসেবেই পরিচিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪