| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপারস্টার শাকিবের প্রশংসায় পঞ্চমুখ মিম

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১২:১৩:০১:অপরাহ্ন  |  ১৫৪ বার পঠিত
সুপারস্টার শাকিবের প্রশংসায় পঞ্চমুখ মিম

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাম্প্রতিক ভোলবদল, স্টাইলিশ উপস্থিতি এবং নিজেকে নতুনভাবে উপস্থাপনের প্রচেষ্টায় মুগ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। শুধু প্রশংসাই নয়, ভবিষ্যতে উপযুক্ত গল্প ও প্রজেক্ট পেলে আবারও শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের বর্তমান লুক ও ক্যারিয়ারের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে মিম বলেন, এটা ভালো লাগছে। দিন দিন উনি নিজেকে পরিবর্তন করছেন।

শুধু বর্তমান সময়ের প্রশংসাই নয়, শাকিব খানের সঙ্গে কাজ করার সময়কার নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। মিম বলেন, “উনার সঙ্গে যখন আমার কাজ হতো, আমি সবসময় চাইতাম উনাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। এখন তিনি সেটা মেইনটেইন করছেন। আমাদের দেখতেও ভালো লাগছে তাকে।”

গত কয়েক বছরে দেশের সিনেমা অঙ্গনে শাকিব খানের নতুন লুক, ফিটনেস সচেতনতা এবং চরিত্রভিত্তিক উপস্থিতি দর্শকদের নজর কাড়ার পাশাপাশি সহশিল্পীদেরও মুগ্ধ করেছে। সেই তালিকায় রয়েছেন বিদ্যা সিনহা মিমও।

এদিকে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা প্রশ্ন আবারও কি একসঙ্গে দেখা যাবে শাকিব-মিম জুটিকে? এমন প্রশ্নের উত্তরে ইতিবাচক সাড়া দিয়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, কোনো তাড়াহুড়ো নয়; ভালো গল্প ও উপযুক্ত প্রজেক্ট পেলে তবেই একসঙ্গে কাজ করবেন তারা।

মিমের ভাষায়, “যদি কখনও ঠিকঠাক সবকিছু মনে হয়, ভালো কোনো প্রজেক্ট আসে, তখন হয়তো করা হবে।

উল্লেখ্য, এক সময়ের জনপ্রিয় অনস্ক্রিন জুটি ছিলেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। তারা একসঙ্গে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছিল তাদের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট। এছাড়া খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ এবং উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমাতেও জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তারা।

এখন মিমের সাম্প্রতিক এই মন্তব্যের পর ভক্তদের মনে নতুন করে প্রশ্ন জেগেছে আবারও কি রূপালি পর্দায় ফিরবে জনপ্রিয় শাকিব-মিম জুটি? সেই উত্তর সময়ই বলে দেবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪