| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘রকস্টার’ অভিষেকে মিথিলার প্রশংসায় মাহি

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৩:১৩:১৬:অপরাহ্ন  |  ১৩৪২ বার পঠিত
‘রকস্টার’ অভিষেকে মিথিলার প্রশংসায় মাহি

বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে তানজিয়া জামান মিথিলার। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং মিথিলার অভিনয়ও প্রশংসা কুড়াচ্ছে।

এই সাফল্যের মুহূর্তে নিজের ঘনিষ্ঠ বন্ধু মিথিলাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি মিথিলার দীর্ঘ সংগ্রাম ও পরিশ্রমের কথা স্মরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মাহি লেখেন, মিথিলার বড় পর্দায় যাত্রা তার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তিনি বলেন, এই মুহূর্তটি দেখে আমি আনন্দ ধরে রাখতে পারছি না। তানজিয়া জামান মিথিলা, তোমাকে বড় পর্দায় এভাবে দেখাটা অন্যরকম অনুভূতি। তোমার কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নির্ঘুম রাত আর মনের ভেতরের সংশয় সবকিছুর মধ্যেও তুমি থেমে যাওনি।

তিনি আরও যোগ করেন, মিথিলার সফলতার পেছনে থাকা মানবিক গুণাবলীই তাকে আলাদা করেছে। মাহির ভাষায়, তোমার উদারতা, আনুগত্য এবং বিনয়এই গুণগুলোই তোমাকে আরও বিশেষ করে তোলে।

বন্ধুর অর্জনকে কেবল শুরু হিসেবে উল্লেখ করে মাহি আশাবাদ ব্যক্ত করেন যে সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে। তিনি বলেন, এটি মিথিলার প্রথম সিনেমা হলেও ইতিমধ্যেই তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

পোস্টের শেষাংশে মাহি মিথিলার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে লেখেন, এটি যেন তার জীবনের আরও বড় অর্জনের প্রথম ধাপ হয়। “সামনে আরও বড় পর্দা, আরও বড় স্বপ্ন এবং আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে”এভাবেই নিজের বার্তা শেষ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪