| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামপুরে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত ৯

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৯:৫৪:৪০:অপরাহ্ন  |  ১১৯৩ বার পঠিত
ইসলামপুরে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত ৯

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জমি-সংক্রান্ত বিরোধে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওই ঘটনায় আজ রোববার (১ জুন) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বিউটি (৩০) বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে প্রবাসী আনিসুর রহমানের বসতবাড়িতে হামলার ঘটনাটি ঘটে।

প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী বিউটি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে আমাদের বসতভিটার জায়গা নিয়ে বিরোধ করছেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে আসামিরা বিভিন্ন সময় বিউটিকে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে পূর্ব শত্রুতার জেরে লাল মিয়ার ছেলে রেজাউল করিম ওরফে রাজা (৪০)-এর নেতৃত্বে দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বেআইনিভাবে বিউটির বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় আমার স্বজনরা বাধা দিতে গেলে আসামিরা চড়াও হয়। তাদের হাতে থাকা ধারালো দা ও লোহার রডের আঘাতে জামিল (৩০), ইব্রাহিম (২২), কিনু শেখ (৫২), হাইবর (৪৫) এবং সখিনা বেগম (৪০) সহ আরও কয়েকজন গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখম হন।

ভুক্তভোগী আছফুল বেগম ও মাফুজা বেগম জানান, কবলামূলে জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু হামলাকারী ভূমিগ্রাসী চক্রটি প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে জমিটি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। জমি থেকে তাদের উচ্ছেদসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মারধরে ক্ষান্ত না হয়ে ভুক্তভোগীদের টিনের চৌচালা ঘরবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

হামলাকারীরা ঘরবাড়ি তছনছ করে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও স্টিলের ট্রাংক ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই মো. ফজলুল হক বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪