| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেমন হলো বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গানটি?

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১১:৫৮:০৪:পূর্বাহ্ন  |  ১৪৮৭৭ বার পঠিত
কেমন হলো বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গানটি?

বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ উপলক্ষে বহুল প্রতীক্ষিত গান ‘সির সির’ অবশেষে প্রকাশিত হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয়, বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি গায়ক ভেজড্রিমের যৌথ পরিবেশনায় গানটি সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) মুক্তি পায়।

বিশ্বকাপের উন্মাদনা ও উৎসবের আবহকে কেন্দ্র করে নির্মিত গানটির মিউজিক ভিডিওতে ফুটবলের আবেগ, বর্ণিল আয়োজন এবং প্রাণবন্ত নৃত্য পরিবেশনা তুলে ধরা হয়েছে। একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে দৃষ্টিনন্দন পারফরম্যান্সে অংশ নিয়েছেন নোরা ফাতেহি। পাশাপাশি ভিডিওতে দেখা গেছে সঞ্জয় ও ভেজড্রিমকেও।

প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শক-শ্রোতারা বিশেষ করে এর সুর, সংগীতায়োজন এবং মনোমুগ্ধকর কোরিওগ্রাফির প্রশংসা করছেন।

গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, কয়েক মাসের পরিশ্রম, কয়েকটি দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী তৈরি করেছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

বিশেষ গুরুত্বের বিষয় হলো, ‘সির সির’ এবারের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে স্থান পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মার্কিন শিল্পী বিশ্বকাপের এই মর্যাদাপূর্ণ সংগীত আয়োজনে যুক্ত হলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করবেন তারা।

উল্লেখ্য, এর আগেও নোরা ফাতেহির সঙ্গে কাজ করেছেন সঞ্জয়। সম্প্রতি কন্নড় চলচ্চিত্র ‘কেডি দ্য ডেভিল’-এর একটি গানে একসঙ্গে দেখা যায় তাদের। তবে গানটি প্রকাশের পর নানা বিতর্কের সৃষ্টি হলে পরে সেটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪