| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচ্ছেদই চূড়ান্ত, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়লেন হুনার হালি

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৬:২৩:২৬:অপরাহ্ন  |  ২৬৬ বার পঠিত
বিচ্ছেদই চূড়ান্ত, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়লেন হুনার হালি
ছবির ক্যাপশন: সংগৃহীত

বিনোদন ডেস্ক: নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন  ভারতের   টেলিভিশন জগতের পরিচিত মুখ হুনার হালি ও ময়াঙ্ক গান্ধী। ৯ জুন আদালত তাদের বিবাহবিচ্ছেদের মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। গত বছরের সেপ্টেম্বরে দু’জনই বিচ্ছেদের আবেদন করেছিলেন। এরপর দেড় বছরের আইনি প্রক্রিয়া শেষে এই রায় আসে।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হুনার ও ময়াঙ্ক। একসময় টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তারা। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটেন দু’জন।

আদালতের রায় ঘোষণার সময় হুনার তার ধারাবাহিক ‘Rimjhim – Choti Umar Bada Safar’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। কাজের কারণে সঙ্গে সঙ্গে খবরটি জানতে পারেননি তিনি। শুটিং শেষ হওয়ার পর তার আইনজীবীরা বিষয়টি জানালে তিনি আদালতের সিদ্ধান্তের কথা জানতে পারেন।

খবরটি শোনার পর সেটেই কান্নায় ভেঙে পড়েন হুনার। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেন।

হুনারের আইনজীবী রুগবেদ মোরে জানান, আদালত তার মক্কেলের আবেদন মঞ্জুর করেছে এবং বিবাহবিচ্ছেদের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, মামলায় কিছু পারস্পরিক সমঝোতার বিষয় ছিল, সেগুলো নিষ্পত্তি হওয়ার পরই চূড়ান্ত রায় দেওয়া সম্ভব হয়।

এর আগে এক সাক্ষাৎকারে হুনার জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও তিনি ব্যক্তিগত সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪