| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২৩:৪০:৪১:অপরাহ্ন  |  ১৪১৯ বার পঠিত
‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তীব্র বিতর্কের মুখে ‘পেদ্দি’ সিনেমা থেকে জাহ্নবী কাপুরের অতিরিক্ত আবেদনময়ী দৃশ্যগুলো মুছে ফেলা হয়েছে। নারী অধিকারকর্মী ও দর্শকদের সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা বুচি বাবু সানা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি দৃশ্যগুলো সরিয়ে নেওয়ার কথা নিশ্চিত করেছেন এই পরিচালক।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুচি বাবু সানা জানান, এই সিনেমায় জাহ্নবীর চরিত্রের নাম আচিয়ামা। অনেকেই চরিত্রটিকে গল্পের জন্য অপ্রয়োজনীয় বলে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। মূলত রাম চরণের চরিত্র পেদ্দির বিকাশ দেখানোর জন্যই জাহ্নবীর চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল। নিজের ভুল স্বীকার করে নির্মাতা বলেন, ‘এই প্রক্রিয়ায় কয়েকটি শট বিভ্রান্তিকর হয়ে যায়, আমরা তা সংশোধনের ব্যবস্থা করেছি এবং সেগুলো সরিয়ে ফেলেছি।’

সমালোচিত দৃশ্যগুলোর মধ্যে একটিতে জাহ্নবী কাপুরকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ক্যামেরার ফোকাস তার মুখের চেয়ে শরীরের অন্যান্য অংশের ওপর বেশি ছিল। আরেকটি দৃশ্যে দেখা যায় রাম চরণের চরিত্র পেদ্দি সম্মতি ছাড়াই আচিয়ামাকে চুম্বন করছে। সেখানে বোঝানো হয় যে শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া সে ভালোবাসা প্রকাশ করার অন্য কোনো উপায় জানে না। নির্মাতা জানান, পেদ্দি পাহাড় থেকে অনেক দূরের একটি গ্রামের বাসিন্দা হওয়ায় তার রুক্ষ স্বভাবটি তুলে ধরতেই এমন সাহসী দৃশ্য রাখা হয়েছিল।

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনি। ২৫০ থেকে ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন শিবা রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মা। গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর তীব্র বিতর্ক মাথায় নিয়েই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪