| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের সতর্কতামূলক গুলি, লক্ষ্য বেসামরিক ইয়ট

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ২১:২৭:৩৫:অপরাহ্ন  |  ৯৪৭ বার পঠিত
ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের সতর্কতামূলক গুলি, লক্ষ্য বেসামরিক ইয়ট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ চ্যানেলে রুশ নৌবাহিনীর একটি ফ্রিগেটের নাবিকরা কাছাকাছি চলে আসা একটি বেসামরিক ইয়টের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ সংস্থা পিএ মিডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে রোববার ব্রিটিশ কমান্ডো বাহিনী ইংলিশ চ্যানেলে নিষেধাজ্ঞার আওতাভুক্ত রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়ে সেটিকে আটকে দেয়। ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত রুশ তেল আয় ব্যাহত করার উদ্দেশ্যে পরিচালিত এ ধরনের অভিযানে এটিই ছিল প্রথম সরাসরি পদক্ষেপ।

এদিকে সোমবার প্রকাশিত পৃথক এক বিবৃতিতে ব্রিটিশ নৌবাহিনী জানায়, ফ্রান্সের ব্রেস্ট শহরের পশ্চিমে ইংলিশ চ্যানেলে রাশিয়ার ফ্রিগেট অ্যাডমিরাল গ্রিগোরোভিচ-এর গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করেছে ব্রিটিশ নৌবাহিনীর দুটি জাহাজ।

পিএ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই রুশ যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে আসায় একটি বেসামরিক ইয়টের দিকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪