| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থতাই ভেঙেছে আমার অহংকার: সামান্থা

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৭:২২:৩৫:অপরাহ্ন  |  ৩৪৯১ বার পঠিত
অসুস্থতাই ভেঙেছে আমার অহংকার: সামান্থা

বিনোদন ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু স্বীকার করেছেন, ক্যারিয়ারের শীর্ষ সময়ে তিনি খ্যাতির মোহে পড়ে অহংকারী হয়ে উঠেছিলেন। তবে অসুস্থতা ও দীর্ঘ বিরতি তার জীবনদর্শন পুরোপুরি বদলে দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ছোট শহরের একজন মেয়ে হিসেবে হঠাৎ করে বিপুল জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা এবং সাফল্য পাওয়া তার কাছে ছিল একেবারেই অবিশ্বাস্য অভিজ্ঞতা। দর্শকদের উচ্ছ্বাস, নিজের নামের চারপাশে আলোচনার ঝড় এবং একের পর এক সফল সিনেমা তাকে খ্যাতির নেশায় আচ্ছন্ন করে ফেলেছিল।

অভিনেত্রীর ভাষায়, একসময় তিনি বছরে পাঁচটি পর্যন্ত সিনেমায় অভিনয় করতেন এবং প্রায় সব ছবিই বক্স অফিসে সাফল্য পেত। ফলে নির্মাতারাও তাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ হিসেবে দেখতে শুরু করেছিলেন। এই ধারাবাহিক সাফল্যই তার মধ্যে এক ধরনের আত্মতুষ্টি ও অহংকার তৈরি করেছিল।

সামান্থা বলেন, “আমি ভাবতাম এই সাফল্যের কোনো শেষ নেই। মনে হতো, আমি কখনোই এই অবস্থান হারাব না। কিন্তু অসুস্থ হয়ে বাধ্যতামূলক বিরতিতে যেতে হওয়ার পর বুঝেছি, জীবন সবসময় একরকম থাকে না।”

তিনি জানান, সেই কঠিন সময় তাকে নতুনভাবে জীবনকে দেখতে শিখিয়েছে। এখন তিনি আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী এবং নিজের ব্যক্তিগত জীবন ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দেন।

এদিকে আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে সামান্থা অভিনীত নতুন সিনেমা মা ইন্তি বাঙ্গারাম। ছবিটির প্রযোজনার দায়িত্বও পালন করেছেন তিনি নিজেই। পাশাপাশি নির্মাতা জুটি রাজ ও ডিকে-এর নতুন সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড-এও দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪