| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১৯:৫৩:২২:অপরাহ্ন  |  ১৫৩৯৮৮৩ বার পঠিত
হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান
ছবির ক্যাপশন: কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার দৃশ্য। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এ হামলা কাতার ও কাতারের জনগণের প্রতি কোনো হুমকি তৈরি করেনি বলে জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।

এদিকে এ হামলার পর বিবৃতি দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক অভিযান কাতার ও কাতারের জনগণের প্রতি কোনো হুমকি তৈরি করেনি। কাতারকে তারা ‘ভ্রাতৃপ্রতিম ও মিত্র’ হিসেবে গণ্য করে এবং এই অভিযানে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে দাবি করে তেহরান।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। সৌভাগ্যক্রমে, কোনো হতাহত হয়নি। মন্ত্রণালয় আরো জানিয়েছে, আল উদেইদ ঘাঁটিতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছিল এবং ঘাঁটিটি খালি করা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

কাতার জোর দিয়ে জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইনের আওতায় এ ধরনের হামলার উপযুক্ত জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে। পাশাপাশি, অঞ্চলটির স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে সব সামরিক তৎপরতা বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে দোহা।


রিপোর্টার্স ২৪/ এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪