| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করছেন পরীমণির সঙ্গে নাম জড়ানো সেই গায়ক শেখ সাদী

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ২১:০০:১৭:অপরাহ্ন  |  ৪৫৯ বার পঠিত
বিয়ে করছেন পরীমণির সঙ্গে নাম জড়ানো সেই গায়ক শেখ সাদী

স্টাফ রিপোর্টার: ‘ললনা’ গান দিয়ে কোটি শ্রোতার হৃদয়ে ঝড় তোলা কণ্ঠশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। অতীতে নানা গুঞ্জন ছাপিয়ে পারিবারিকভাবে বিয়ের আংটিবদল সেরেছেন তিনি। 

গত শুক্রবার (১৯ জুন) দুই পরিবারের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী সুরাইয়া আফরোজের সঙ্গে আংটিবদল সম্পন্ন হয়েছে। 

এ প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘শুক্রবার পারিবারিকভাবে আংটিবদল সম্পন্ন হয়েছে। শিগগির বিয়ের তারিখ জানাব। সবাই দোয়া করবেন।’

গায়ক গণমাধ্যমকে বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক। আদালত প্রাঙ্গণে অভিনেত্রীর সঙ্গে ছায়ার মতো ছিলেন সাদী। যদিও সম্পর্কের গুঞ্জন দুজনে বরাবরই অস্বীকার করেছেন। এক পডকাস্টে হাসতে হাসতে পরীমণি বলেছিলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

অন্যদিকে সাদী বলেছিলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই। আমার একটি গানের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর থেকে বন্ধুত্ব আমাদের।’

বাগদানের মাধ্যমে দীর্ঘদিনের গুঞ্জন থেকে রেহাই পাচ্ছেন— এমন প্রশ্ন করা হলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন গায়ক। খুদে বার্তা লিখেও মেলেনি কোনো উত্তর।

সংগীতের পাশাপাশি অভিনয় করেছেন ‘শহরের নতুন অতিথি’ নাটকে। এই নাটকে সাদীর বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। এরপর বেশ কিছু নাটক ও সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলেন। চার বছর আগে ‘সংশয়’ নামের একটি সিনেমায় এক দিন শুটিংও করেছিলেন। তবে শেষ পর্যন্ত নানা কারণে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪